Voice of Eastern India

Second Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?


কলকাতা: আবারও আগামী রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। জানা গিয়েছে, আগামী ৭ জুন, ব্রিজের স্টে এবং হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি এই কাজ করছে। আর সেই কাজ যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তার জন্য আগামী ৭ জুন রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। নির্দেশিকা জারি করে এমনই জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।

আরও পড়ুন: ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা পুরসভা

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ৭ মে ২০২৬, রবিবার ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও সমস্ত অ্যাপ্রোচ ফ্লাইওভার বন্ধ থাকবে। এ ছাড়াও একাধিক ক্ষেত্রে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ির অভিমুখ। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সব গাড়ি জিরুট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেই গাড়িগুলোকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেই গাড়িগুলো সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ হয়ে গঙ্গা পার করতে পারে। এ ছাড়াও হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোডের জন্য ডানদিকে ঘুরতে পারে।

এ ছাড়াও যে সব গাড়ি এসপ্ল্যানেডের জওহরলাল নেহেরু আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে ওই গাড়িগুলো জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ হয়ে গঙ্গা পার করতে পারে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন ফ্যামিলি আইডি, কোথায় খুঁজে পাবেন এই নম্বর?

যে সব গাড়ি খিদিরপুরের দিক থেকে গার্ডেন রিচ রোড বা নবাব ওয়াজেদ আলি শাহ রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেই সব গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে এই গাড়িগুলোও জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ হয়ে গঙ্গা পার করতে পারবে।

খিদিরপুর রোডের সব যানবাহন যা ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্প হয়ে বিদ্যাসাগর সেতুতে ওঠার পরিকল্পনা করেছে, তাদেরও খিদিরপুর রোডের ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে খিদিরপুর রোড ও রেড রোড হয়ে তারা যাতে হাওড়া ব্রিজের দিকে যেতে পারে।

এ ছাড়াও কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে প্রয়োজনে আরও একাধিক রাস্তা বন্ধ করা হতে পারে। অথবা গাড়িগুলোকে আরও অন্য কোনও রাস্তা দিয়েও ঘুরিয়ে দেওয়া হতে পারে।





Source link

Leave A Reply

Your email address will not be published.