সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? “‘মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত..”
কলকাতা: চুরি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের অভিযোগে এন্টালির বিধায়ক ও বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এবার এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
‘ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আজকে এখানে এসেছি। আপনারা সকলেই জানেন যে, গতকাল এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি পরাজিত প্রার্থী ছিলেন, প্রিয়ঙ্কা ট্রিবেওয়ালের নেতৃত্বে, প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে, অন্য বিধানসভা কেন্দ্র থেকে লোক নিয়ে এসে, সকালবেলা সাড়ে ৮টার সময় থেকে, একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা ইতিমধ্য়েই সন্দীপন গতকালই নিউ মার্কেট থানায়, ফর্মাল কমপ্ল্যান করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি জানাচ্ছি। এবং এটাও সঙ্গে সঙ্গে জানতে চাইছি, এই যে অরাজক ঘটনা গতকাল ঘটেছে, যার নেতৃত্বে ঘটল, আমরা মনে করি যে, এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। এই ঘটনা যিনি ঘটিয়েছেন, আমাদের মনে হয়, যে তার বলা উচিত, বা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি, শমীক ভট্টাচার্য, আমাদের মনে হয়, নিশ্চিতভাবে এই ঘটনায়, তাঁরা এই ধরণের ঘটনাকে সমর্থন করবেন না। কিন্তু যে ঘটনা ঘটেছে, এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক, পরিষদীয় দলের ডেপুটি লিডার, তাঁর বাবা প্রাক্তন বিধায়ক, তাঁর সামনে যে ঘটনা কালকের…সিসিটিভির ফুটেজ রয়েছে, এই ঘটনায় যারা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই।’
‘প্রিয়ঙ্কা টিব্রেওয়াল তিনি কি..’
তিনি আরও বলেন,’…এবং এটা বলতে হবে যে, প্রিয়ঙ্কা টিব্রেওয়াল , তিনি কি রাজনৈতিকভাবে নাকি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বিজেপির বিরোধী, রাজনৈতিক বিরোধীতা রাজনৈতিক বিরোধীতার জায়গায়। কিন্তু কাল সকালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা প্রত্যেকে জানেন, প্রত্যেকে দেখেছেন। একটা অরাজ বিশ্ঙ্খল পরিবেশ তৈরি করার প্রচেষ্টা।আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে।এটা আমরা বিশ্বাস রাখি। ‘
