Voice of Eastern India

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনার ও পরিবারের আয় সংক্রান্ত কোন কোন তথ্য চাওয়া হচ্ছে? আপনার জানা আছে তো? | annapurna yojana form Which details income pension pan gst


মহিলাদের অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। নবান্ন থেকে ৫ মহিলার হাচে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফায় উপকৃত হচ্ছেন ২৮ লক্ষ উপভোক্তা। আগামী ৩ মাস ধরে ৭ দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে, জানাল বিজেপি সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার চেক ৫ মহিলার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে অন্নপূর্ণা যোজনার আবেদন।  

নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন। ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে, আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে, সেখানে দিয়ে দেবেন। ৫-৭ দিনের মধ্য়ে এই টাকাটি আপনাদের ব্য়াঙ্কে ঢুকে যাবে।’ 

অনেকের মনেই প্রশ্ন আপনার পরিবারের আয়-ব্যায় সংক্রান্ত কী জানাতে হবে অন্নপূর্ণা যোজনার ফর্মে। জেনে নিন।

কী কী জানতে চাওয়া হচ্ছে ফর্মে?

১) আয়কর বা প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত তথ্য

ফর্মে জানতে চাওয়া হয়েছে, পরিবারের কোনও সদস্য আয়কর (Income Tax) বা প্রফেশনাল ট্যাক্স (Professional Tax) দেন কি না।
এছাড়াও পরিবারের সদস্যদের PAN Card থাকলে নাম ও PAN নম্বর উল্লেখ করতে হবে।

২) পরিবারের সদস্যদের পেশার ধরন

পরিবারের প্রধান (HOF) এবং অন্যান্য সদস্যদের কর্মসংস্থানের ধরন জানাতে হবে। সেখানে একাধিক বিকল্প দেওয়া হয়েছে, যেমন

  • সরকারি চাকরি
  • বেসরকারি চাকরি
  • ব্যবসা বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত
  • পার্ট টাইম কাজ
  • অসংগঠিত ক্ষেত্রে কাজ (কৃষক, কারিগর, শ্রমিক ইত্যাদি)
  • পরিযায়ী শ্রমিক
  • বেকার
  • অন্যান্য

প্রতিটি সদস্যের ক্ষেত্রে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিতে হবে।

৩) শিক্ষাগত তথ্য

পরিবারে কতজন শিক্ষিত ও কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছেন, তা জানাতে হবে।
এছাড়া প্রত্যেক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার তথ্যও দিতে হবে।

৪) সরকারি পেনশন পান কি না

পরিবারের কোনও সদস্য সরকারি পেনশনভোগী কি না, সেটিও জানতে চাওয়া হয়েছে।
যদি কেউ পেনশন পান, তাহলে সংশ্লিষ্ট সদস্যের নম্বর এবং পেনশন স্লিপ জমা দিতে হতে পারে।

৫) GST নিবন্ধন সংক্রান্ত তথ্য

পরিবারের কোনও সদস্য GST-র অধীনে নিবন্ধিত কি না, তাও উল্লেখ করতে হবে।
যদি নিবন্ধিত হন, তাহলে GSTIN নম্বর দিতে হবে।

৬) পরিবারের মোট বার্ষিক আয়

সবশেষে পরিবারের মোট বার্ষিক আয় টাকার অঙ্কে উল্লেখ করতে হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই তথ্যের ভিত্তিতেই আবেদনকারীর আর্থিক অবস্থা যাচাই করা হবে। তাই ফর্ম পূরণের সময় সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 



Source link

Leave A Reply

Your email address will not be published.