Voice of Eastern India

Swarup Biswas Arrested: গ্রেফতার স্বরূপ বিশ্বাস, তোলাবাজি ও মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে


কলকাতা: প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ । বুধবার নিউ আলিপুর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । মহিলার সঙ্গে অশালীন আচরণের এবং তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে । নিউ আলিপুর থানায় অভিযোগ জমা পড়ার পরই দ্রুত পদক্ষেপ করে পুলিশ ।

আরও পড়ুন: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর ? জানিয়ে দিলেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয় । অভিযোগে বলা হয়েছে, ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে । এর পাশাপাশি তোলাবাজির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে । অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ ।

জানা গিয়েছে, একাধিক কারণেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ । মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজি ও অস্ত্রআইন সহ একাধিক ধরে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে । আর এই অভিযোগ আসতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ । কিছু তথ্য প্রমাণ হাতে আসার পরই গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে ।         

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন ফ্যামিলি আইডি, কোথায় খুঁজে পাবেন এই নম্বর?

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরই নিউ আলিপুর থানার সামনে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি দেখা গিয়েছে । সেখানে’চোর চোর’ স্লোগান উঠতে থাকে । থানা থেকে বের করে প্রাক্তন মন্ত্রীর ভাইকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল চেকআপ করাতে । এ ছাড়াও একাধিক ছবি দেখা যায় এদিন । এক ব্যক্তি হাতে পুষ্প স্তবক নিয়ে আসেন নিউ আলিপুর থানার ওসিকে দেবেন বলে । কারণ, তিনি স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছেন ।         

যদিও সেই ব্যক্তি যখন থানার সামনে আসেন, তখন স্থানীয় মানুষজন অভিযোগ করেন ওই ব্যক্তিকে নাকি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা গিয়েছে । আর তারপরই সেখানে উপস্থিত বিজেপি নেতারা ওই ব্যক্তির উপর চড়াও হন । আর এর ফলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় । পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী ।         



Source link

Leave A Reply

Your email address will not be published.