Voice of Eastern India

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন ফ্যামিলি আইডি, কোথায় খুঁজে পাবেন এই নম্বর?


কলকাতা: শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) -র ফর্ম ফিলআপ । কিন্তু আপনি যখন ফর্ম ফিলআপ করতে যাচ্ছেন তখন কি ‘ডিজিটাল রেশন কার্ড (Ration Card) -র পারিবারিক আইডি’ অপশনে গিয়ে আটকে যাচ্ছেন ? কারণ, আপনি আপনার রেশন কার্ড (Ration Card) খুজে ফেলেছেন ইতিমধ্যেই । কিন্তু এই নামের কোনও আইডি এখনও খুঁজে পাননি । কিন্তু এই আইডি আপনি কোথায় পাবেন ?

আরও পড়ুন: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর ? জানিয়ে দিলেন

ফ্যামিলি আইডি খুঁজে পাওয়ার দুটো অপশন রয়েছে । প্রথম হচ্ছে ওয়েবসাইট । সেই ক্ষেত্রে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে । এখানে সিটিজেন’স হোম বলে একটা অপশন রয়েছে । সেখানে যেতে হবে । এর ভিতরে রয়েছে এনকোয়্যারি অপশন । এর মধ্যে রয়েছে আপনার পরিবারের ONORC নম্বর জেনে নেওয়ার অপশন ।                

এর অপশনে ক্লিক করলে খুলে আপনার পারিবারিক আইডি জেনে নেওয়ার জায়গা । সেখানে রেশন কার্ড (Ration Card) -র নম্বর ও ক্যাপচা দিতে হবে আপনাকে । দিয়ে সার্চ করলেই আপনার ‘ডিজিটাল রেশন কার্ড (Ration Card) -র পারিবারিক আইডি’ খুঁজে পেয়ে যাবেন ।                

আরও পড়ুন: তেলের দাম বাড়লেও বাড়বে না বিমানের ভাড়া, নতুন স্কিম অনুমোদন করল কেন্দ্র, জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী

এ ছাড়াও আরও একটা উপায় রয়েছে কিন্তু । এর জন্য আপনাকে সরকারি একটা অ্যাপ ডাউনলোড করতে হবে । ন্যাশনাল ইনফর্ম্যাটিক্স সেন্টার বা NIC-এর অধীনে থাকা সেই অ্যাপের নাম ‘মেরা রেশন’ । সেই অ্যাপ ইনস্টল করে সেখানে পরিবারের যে কোনও সদস্যের আধার নম্বর দিলেই আপনার পরিবারের সদস্যদের ডিটেল দেখতে পাবেন আপনি । সেখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস যদি আপনি খোলেন, তাহলেই দেখতে পাবেন ফ্যামিলি আইডি ।               

আর আপনার ফ্যামিলি আইডি খুঁজে পেলেই আপনি ওই আইডি দিয়ে ফিল আপ করে ফেলতে পারবেন আপনার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) -র ফর্ম ।               



Source link

Leave A Reply

Your email address will not be published.