Voice of Eastern India

CBI arrests railway employee over recruitment corruption in Eastern Railway in Malda


বৃহস্পতিবার সন্ধে থেকে রাত, প্রায় ৬ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। পূর্ব রেলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মালদহে রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। মালদহ ডিভিশনে কর্মরত রেলকর্মী উমাশংকর পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের কোয়ার্টারও সিল করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। জানা গিয়েছে, চাকরির নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ওই রেলকর্মীর বিরুদ্ধে। 

সিবিআই সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। ওই অফিসেরই সুপারিন্টেন্ডেন্ট ছিলেম উমাশংকর। ওই অফিস থেকে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন সিবিআই আধিকারিকরা। এরপর টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে রাত পৌনে এগারোটা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন:

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেসটিগেশন সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ওই রেলকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার মালদহের ডিআরএম অফিসে অভিযান চালায় সিবিআই। উমাশংকরকে গ্রেপ্তার করার পর তাঁর কোয়ার্টারের তল্লাশি চালান তদন্তকারীরা। সিল করা হয় ওই কোয়ার্টারটিও। এই ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগে ঠিক কী ধরনের দুর্নীতি, ওই রেলকর্মীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর সিবিআই সূত্রে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.