Voice of Eastern India

Forest Minister Manoj Kumar Oraon makes a major announcement over Kotshila Wildlife Sanctuary


আগামী দু’-তিন মাসের মধ্যেই পুরুলিয়ার প্রস্তাবিত কোটশিলা অভয়ারণ্যের কাজ শুরু হবে। আগামী ৫ বছরের জন্য এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১৫৭.৯৮৫ কোটি টাকা। বুধবার বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ এই অভয়ারণ্যের নানা দিক নিয়ে পুরুলিয়ার ঝালদার রেঞ্জ কার্যালয়ে বৈঠক করার পর প্রকল্পস্থলের এক অংশ ঘুরে দেখেন। সেখানেই তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। আগামী দু-তিন মাসের মধ্যেই প্রস্তাবিত অভয়ারণ্যের কাজ শুরু হবে। এই বিষয়ে আমরা বৈঠকও করলাম। ” এই অভয়ারণ্য জঙ্গলমহলের মধ্যে প্রথম।

এদিন ঝালদা বনাঞ্চল কার্যালয়ে রাজ্যের বন বিভাগের মন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি, বন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব মনীষ জৈন, রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিওয়াল, রাজ্যের প্রধান মুখ্য বনপাল ( বন্যপ্রাণ) রাজেশ কুমার সহ বিধায়করা। এদিনের বৈঠকের আগে বনমন্ত্রী ও আধিকারিকদের কাছে
পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ ও ঝালদা বনাঞ্চলের আধিকারিক দিগন্ত মাইতির তত্ত্বাবধানে প্রস্তাবিত অভয়ারণ্যের নানা দিক ছবি সহ তুলে ধরা হয়। তার ভিত্তিতেই এদিন বৈঠক করেন বনমন্ত্রী। কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ৩৬০৯.৩৯৬ হেক্টর জুড়ে এই অভয়ারণ্য গড়ে উঠবে। এই বিস্তীর্ণ এলাকার মধ্যে কোটশিলা বনাঞ্চলে রয়েছে ১৮২৬. ১৭৯ হেক্টর। এর মধ্যে মৌজার সংখ্যা রয়েছে ১০টি।

আরও পড়ুন:

অন্যদিকে ঝালদা বনাঞ্চলে ১১ টি মৌজায় প্রস্তাবিত অভয়ারণ্যে জমির পরিমাণ ১৭৮৩. ২১৭ হেক্টর। এই বিস্তীর্ণ জঙ্গলে যে সকল উল্লেখযোগ্য বন্যপ্রাণ রয়েছে তার মধ্যে হানি ব্যাজার, শ্লথ ভল্লুক, চিতাবাঘ ও সবচেয়ে ক্ষুদ্র বিড়াল যার পোশাকি নাম রাস্টি স্পটেড ক্যাট। এছাড়া বুনো হাতি, হায়েনা, নেকড়ে, প্যাঙ্গোলিনের মতো বন্যপ্রাণ রয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় মোট ১৫ টি যৌথ বন পরিচালন কমিটি রয়েছে। গ্রামের ঘেরাটোপেই মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থানেই এই অভয়ারণ্য হবে। প্রস্তাবিত এলাকায় জনসংখ্যা রয়েছে
১৩,৪৮২ জন। এই জনবসতিকে কোথাও সরিয়ে দেওয়া হবে না। তাদের রেখেই বিজ্ঞপ্তি জারির পর কাজ শুরু হয়ে যাবে। এই কাজকে এগিয়ে নিয়ে যেতে জানুয়ারি মাসের ১৭-১৮ তারিখ নাগাদ আবার বনমন্ত্রী পুরুলিয়া আসবেন বলে তিনি নিজেই বৈঠকে জানান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.