Voice of Eastern India

ECL official inspects subsidence in mining area at Durgapur


ধসে যাচ্ছে এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি ঘর। আতঙ্কে দিন কাটছে দুর্গাপুরের খনি এলাকার বাসিন্দাদের। তা নিয়ে উষ্মা প্রকাশ করেন রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। ইসিএলের আধিকারিকদের জানান, কোনও মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? তারপরই ধস কবলিত এলাকা পরিদর্শন করলেন ইসিএলএর খোদ সিএমডি সতীশ ঝা। কেন বার ধস নামছে তা নিয়ে তদন্ত শুরু করেছেন তিনি।

সম্প্রতি অন্ডালের সিদুলিতে ধস নাম। ক্ষতিগ্রস্ত হয় এলাকা। ইসিএল বেশ কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ব্লাস্ট করিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। তারপরই জেলা প্রশাসনের আধিকারিক ইসিএলএর সিএমডিকে সঙ্গে নিয়ে বৈঠক করেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। সেখানে তিনি খনি এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,”খনির কাজকর্ম হোক। কিন্তু কোনও মানুষের যাতে মৃত্যু না হয়।” খনন কার্যের ফলে বা ধস নেমে মৃত্যু হলে এর দায় কে নেবে? বলে প্রশ্ন তোলেন তিনি। তাছাড়াও যারা ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পুর্নবাসন দিতে হবে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন:

ইসিএলের সিএমডি সতীশ ঝা বলেন,”খনি অঞ্চলের ধসপ্রবণ ও বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে পুনর্বাসনের কাজ চলছে। ইসিএল-এর কর্মীদের পুনর্বাসনের দায়িত্ব সংস্থা নিজেই পালন করছে। তাদের নিজস্ব কলোনি ও কোয়ার্টারে থাকা কর্মীদের ইসিএলের নির্ধারিত জায়গাতেই স্থানান্তরিত করা হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, “রাজ্যও পুনর্বাসন প্রকল্পে গতি আনতে সবচেয়ে বিপজ্জনক ১৬টি এলাকাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরুর পরিকল্পনা করেছে। পাশাপাশি যাঁরা জমির প্রকৃত মালিকরা জমি, বাড়ি ও গাছপালার বর্তমান বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।” ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্যাকেজও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.