Voice of Eastern India

CM Suvendu Adhikari: হাঁটতে পারেন না স্বামী, পিঠে করে বয়ে জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপ্লুত সস্ত্রীক সন্ন্যাসী মণ্ডল


কলকাতা: রাজ্যজুড়ে যখন একের পর এক পুরুষ ‘লক্ষ্মী’দের খোঁজ মিলছে,   তৃণমূলের সেই দুর্নীতির মাঝেই এবার একটি করুণ ছবি প্রকাশ্যে এল। হাঁটতে পারেন না, নেই কোনও হুইল চেয়ারটুকুও। স্ত্রীর পিঠে করেই সুদূর সুন্দরবন থেকে কলকাতায় এলেন অসুস্থ স্বামী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ‘জনতার দরবার‘-এ দেখা করেন ওই প্রতিবন্ধী। নাম সন্ন্যাসী মণ্ডল। এদিন তিনি অভিযোগ জানিয়ে বলেছেন, তাঁর স্ত্রী, ‘লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটুকুও পাননি।’ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর এক মুখ হাসি নিয়ে বেরিয়ে এলেন তিনি। কী বললেন, কী কথা হল আজ তাঁর মুখ্যমন্ত্রীর সঙ্গে ?

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর, “কাল আমরা..”

সাক্ষাৎকারে সন্ন্যাসী মণ্ডল জানিয়েছেন, সুন্দরবনের গোসাবা থানা থেকে এসেছি। কী দাবি জানতে চাওয়ায় বলেন, আমার দাবি.. আমি একটা ব্যাটারি চালিত গাড়ি চাই। এবং আমি একটা প্রতিবন্দি মানুষ। নিজের স্ত্রীকে দেখিয়ে বলেন , উনি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটুকুও পাননি।  আমি একজন খোঁড়া মানুষ, আমার একটু ঘর যাতে হয়, সেই আবেদন নিয়ে এসেছিলাম।

প্রশ্ন: কী বললেন মুখ্যমন্ত্রী ? 

সুন্দরবনের বাসিন্দা:  মুখ্যমন্ত্রী বললেন যে হয়ে যাবে। ৭ দিনের মধ্যে সমস্যা মিটে যাবে আপনাদের। 

প্রশ্ন: আপনার কোন ব্লক ?

সুন্দরবনের বাসিন্দা: সুন্দরবনের গোসাবা ব্লক।

প্রশ্ন: আপনার নাম ?

সুন্দরবনের বাসিন্দা:  সন্ন্যাসী মণ্ডল

আজ ‘জনতার দরবার’-এর তৃতীয় দিন। আজও সল্টলেকের বিজেপি দফতরে, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার দরবার। মঙ্গলবার কেউ এসেছেন ব্যান কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে। কেউ এসেছেন স্বামীর খুনের বিচার চাইতে। আবার সুন্দরবন থেকে বিশেষভাবে সক্ষম স্বামীকে কাঁধে নিয়ে কষ্টের কথা জানাতে এসেছিলেন এই মহিলা। গোসাবার বাসিন্দা  সন্ন্যাসী মণ্ডল বলেন, যদি ভগবান হয়ে থাকে তা এক আছে শ্রীরাম। তারপরে আছেন ডাক্তারবাবুরা। তারপরে ইনি (মুখ্যমন্ত্রী) তৃতীয় নম্বরে।  মঙ্গলবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে ছিল জনতার দরবারের তৃতীয় পর্ব। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সকাল থেকেই পড়েছিল লম্বা লাইন। 





Source link

Leave A Reply

Your email address will not be published.