Voice of Eastern India

TMC Ex MLA Detained : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক


রানা দাস, পূর্ব বর্ধমান : ছিলেন টিভি মেকানিক। তৃণমূলের সিঁড়িতে উঠে বছর কয়েকের মধ্যে বিধায়ক। তারপরই হয়ে গেলেন একেবারে রাজপ্রাসাদের মালিক। বাড়ির মধ্যে আকাশছোঁয়া দামি আসবার, অন্দর সাজ থেকে গোপন আন্ডারগ্রাউন্ড কুঠুরি। সেখানে কী কী চলত কে জানে ! স্থানীয় লোকজনের কথায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অবশেষে ত্রাণ-দুর্নীতির তদন্তে ধরা পড়লেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর সেই সঙ্গে সামনে এল তার নানা কীর্তি। আগেই ধরা পড়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। এবার ধরা পড়লেন প্রাক্তন বিধায়কও। গা-ঢাকা দেওয়ার ফিল্মি-ছকও কাজে এল না। পুলিশের জালে পড়লেন দেবপ্রসাদ বাগ। 

ত্রাণ-দুর্নীতির তদন্তে, সোমবার মধ্যরাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে হাজির হয় পুলিশ।  রাতে, ধৃত তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে যায় কালনা থানা। কিন্তু সেখানে দেখা যায়  বাড়িতে তালা বন্ধ ! তবে পুলিশের কাছেখবর ছিল, হুগলির দিকে পালাতে পারেন তৃণমূল নেতা।

দরজা বন্ধ থাকায়, সারারাত বাড়ির বাইরেই অপেক্ষায় থাকল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেইসঙ্গে গোটা বাড়ি কার্যত চারদিক থেকে ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা। ওঠে ‘চোর চোর’ স্লোগান। শেষমেষ পালানোর চেষ্টা করলে, পাকড়াও করা হয় দেবপ্রসাদ বাগকে। তাঁকে আটক করে নিয়ে এসেছে কালনা থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুসারে, প্রাক্তন বিধায়ককে জেরা চলছে। তাঁকে ও তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে এনে বাড়িতে হানা দিতে পারে পুলিশ। 

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.