Voice of Eastern India

GKSS Poll: তৃণমূলের রাশ কি মমতা ও অভিষেকের হাত থেকে বেরিয়ে যাচ্ছে? কী বলছেন সাধারণ মানুষ?


কলকাতা: সরকারে থাকার সময় বেলাগাম দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জাল করে এবার মুখ পুড়ল তৃণমূলের। হেয়ার স্ট্রিট থানায় FIR, তদন্ত শুরু করেছে CID। তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। ১৩ বিধায়কের সই জাল করা হয়েছে বলে স্পিকারকে অভিযোগ ২ তৃণমূল বিধায়কেরই। তারপর সোমবার রাতের দিকে জানা গেল, হোটেলে গোপন বৈঠক চলছে। ঋতব্রত-সন্দীপনের সঙ্গে এমএলএ হস্টেলে এলেন জাভেদ খান-শিউলি সাহাও। দলের ওপর কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি সময়ের অপেক্ষা? 

এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের ‘পোল সেগমেন্ট’-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সোমবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

কোন কোন সোশ্যাম মিডিয়ায় নজর রাখবেন?                  

১ জুন নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন।   

১. খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা একের পর এক বৈঠকেই ক্রমশ তলানিতে নামছে বিধায়ক-হাজিরার সংখ্য়া। তৃণমূলের পরিষদীয় দলে বড় ভাঙন কি স্রেফ সময়ের অপেক্ষা?

হ্যাঁ – বলেছেন ৯৬ শতাংশ মানুষ
না  – বলেছেন ৩ শতাংশ মানুষ
জানি না  – বলেছেন ১ শতাংশ মানুষ

২. সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলর— তৃণমূলের ওপর থেকে নীচ অবধি বিদ্রোহের সুর। কেউ বৈঠকে গরহাজির থাকছেন, কেউ পদ ছাড়ছেন, কেউ প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। তৃণমূলের রাশ কি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্রমশ বেরিয়ে যাচ্ছে?

হ্যাঁ – বলেছেন ৮১ শতাংশ মানুষ
না  – বলেছেন ১৭ শতাংশ মানুষ
জানি না  – বলেছেন ২ শতাংশ মানুষ

৩. দুই বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার কি তৃণমূলের সই-জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা?

হ্যাঁ – বলেছেন ৮৫ শতাংশ মানুষ
না  – বলেছেন ১৪ শতাংশ মানুষ
জানি না  – বলেছেন ১ শতাংশ মানুষ

https://www.youtube.com/@sangesuman2025/posts – এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  



Source link

Leave A Reply

Your email address will not be published.