Voice of Eastern India

বহিষ্কৃত ঋতব্রত ও সন্দীপনের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের এই ২ বিধায়ক, লক্ষ্য কী ?


কলকাতা : বিধানসভার সই জাল, এই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। জলঘোলা শুরু তৃণমূলের অন্দরে। সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপর প্রকাশ্যে আসে সই জাল-কাণ্ড। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূলের উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কার করে দল। চিঠি দিয়ে ওই দু’জনকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন তৃণমূলের সহ-সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। বহিষ্কারের পর দুই বিধায়কই ক্ষোভ উগরে দিলেন। এবার এই ‘কাটা ঘায়ে মলম দিতে’ MLA হস্টেলে শিউলি সাহা ও জাভেদ খান। ২ বহিষ্কৃত বিধায়কের সঙ্গে বৈঠক করেন তাঁরা। শিউলি সাহা জানান, ”দল থেকে বহিষ্কৃত, বিধায়ক পদ থেকে নয়। ওরা কিছু বলেনি, শুধু হায়, হ্যালো করলাম।”

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.