Voice of Eastern India

Lalbaba Rice : খাদ্যাভ্যাস ও পুষ্টিগুণ নিয়ে বিশেষ আলোচনা, পার্টনার হিসেবে ছিল লালবাবা রাইস


পিয়ারলেস হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হল ‘ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল নিউট্রিশন আপডেট’। অংশ নিলেন বিশিষ্ট চিকিৎসক, পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোজকার সুষম খাবারের অংশ হিসেবে ভালো মানের চাল বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরে লালবাবা রাইস। সুষম খাবার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা বাড়ছে…এনিয়ে পিয়ারলেস হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হল ‘ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল নিউট্রিশন আপডেট’।এই অনুষ্ঠানে প্ল্যাটিনাম পার্টনার হিসেবে অংশ নেয় অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড লালবাবা রাইস। পুষ্টিগুণ সমৃদ্ধ চালের নানা সম্ভার তুলে ধরা হয়। দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসক, পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাবারের পুষ্টিগুণ ও দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করেন।  শুধু ক্যালোরি নয়, খাবারের সামগ্রিক পুষ্টি মূল্যের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। আলোচনায় উঠে আসে প্রতিদিনের খাদ্যতালিকায় ভাতের গুরুত্ব।  লালবাবা রাইসের তরফেও ভালো মানের চাল বেছে নেওয়া, ভাতের পুষ্টিগুণ এবং গাট হেলথে তার প্রাসঙ্গিকতা নিয়ে মতামত জানানো হয়। বিশেষজ্ঞরা মনে করেন, পুষ্টির অর্থ শুধু পর্যাপ্ত খাবার খাওয়া নয়…সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে, সচেতনভাবে এমন খাবার বেছে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।



Source link

Leave A Reply

Your email address will not be published.