Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতা: ক্ষমতায় আসার ১০০ দিনেই বিজেপি নেতা বিবেক ত্রিপাঠির দাদাগিরি! খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার।
মিষ্টি খেতে এসে মিষ্টি পছন্দ না হওয়ায় বিজেপির যুব নেতা ও তাঁর অনুগামীর দাদাগিরি। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের মিষ্টির দোকানের কর্মচারী ও ম্যানেজারকে বেধড়ক মারধর। ২ বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর। অভিযুক্ত বালিগঞ্জ বিধানসভার মণ্ডল ১-এর বিজেপির যুব সভাপতি বিবেক ত্রিপাঠি। কড়েয়া থানায় অভিযোগ দায়ের।
