Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে ‘থ্রেট কালচার’, ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
কলকাতা: এবার ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের সদ্য় প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। অন্যদিকে, এদিন সোনা পাপপু ও শান্তনু সিন্হা বিশ্বাসে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায়, ED-র হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে সামনে আসছে নতুন নতুন অভিযোগ। ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের সদ্য় প্রাক্তন DC-র বিরুদ্ধে। অভিযোগ, ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধ করেন শান্তনু সিনহা বিশ্বাস। নির্বাচনের দাবি জানালে দূরে বদলিরও হুমকি দেওয়া হত বলে অভিযোগ।
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার তরফে জানানো হয়, যার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তিনিই এই বিষয়ে বলতে পারবেন শুধু কলকাতা পুলিশেই নয়। খেলার মাঠেও রাজনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল সদ্য় প্রাক্তন DC শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে। প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ির অভিযোগ, শান্তনু সিন্হা বিশ্বাসের সুপারিশ না মানায় CAB-র কোচিং প্য়ানেল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি বলেন, ‘শান্তনু সিন্হা সুপারিশ পাঠাত। সেই সুপারিশ শুনতাম না। তার জন্যই মাশুল গুনতে হল।’ অন্যদিকে এদিন সোনা পাপ্পু ও শান্তনু সিন্হাকে ব্য়াঙ্কশাল কোর্টে তোলা হলে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই
এবার কাঠগড়ায় বাবন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ। IOA-এর ‘এক ব্যক্তি এক পদ’ নীতি লঙ্ঘনের অভিযোগ বাবুন বন্দ্যোপাধ্যায় ও ধৃত সুজিত বসুর বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ।
১৫দিন আগে চিঠি দিলেও একাধিক পদ আঁকড়ে থাকার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই ও ধৃত দমকলমন্ত্রীকে ফের চিঠি দিচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিসেশন। বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব থেকে রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রসিডেন্ট, একাধিক পদে বসে বাবুন। রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিবও সচিব এখনও রাজ্য জুডো অ্যাসোসিয়েশন ও হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে ধৃত সুজিত বসু।
এই নিয়ে এর আগেও বারবার প্রশ্ন উঠেছিল। কীভাবে এতগুলো পদ নিয়ে থাকছেন বাবন বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অনেকেই আওয়াজ তুলেছিলেন। এবার কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
