Voice of Eastern India

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ


কলকাতা: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছিল ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। চন্দননগর পুরসভার এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল এই FIR। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। আর সেই মামলায়, ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। এই একই মামলায়, প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। এই একই মামলায়, চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কেও গ্রেফতার করেছিল পুলিশ। তবে মুন্না আগরওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

গানের জগতেও কাটমানি নিতেন ইন্দ্রনীল! বিস্ফোরক অভিযোগ করেছেন আরেক সঙ্গীতশিল্পী

তবে এই প্রথম নয়, এর আগেও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে গানের ক্ষেত্রেও। ইন্দ্রনীল সেনের প্রথম পরিচিতি, গান। সঙ্গীতশিল্পী হিসেবেই তিনি জনপ্রিয় হয়েছেন তিনি, পরে পা রাখেন রাজনীতির আঙিনায়। তবে পরবর্তীতে, সেই গানের জগতেও কাটমানি নেওয়া শুরু করেছিলেন ইন্দ্রনীল! তৃণমূল সরকার ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লবিবজি ও কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন, সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্য়ায় (Riddhi Bandyopadhyay)। বাংলায় সরকার বদলের পরে, তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। লবিবাজি ও সিন্ডিকেটরাজের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিলেন, মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে।

ইন্দ্রনীলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

ঠিক কী অভিযোগ সঙ্গীতশিল্পীর? ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, ‘তাঁরা ৪-৫টা করে, ৬-৭টা করেও এক একজন অনুষ্ঠান পেতেন। এবং প্রত্যেকে হাই পেমেন্ট পেতেন। সেটা ব্যাঙ্কে পড়ত। সেখান থেকে টাকাটা রিটার্ন হয়ে আবার চলে আসছে অন্য জায়গায়, তোলার মতো করে বা কাটমানির মতো করে।’ কিন্তু কে নিচ্ছে এই টাকা? প্রশ্ন করা হলে ঋদ্ধি সেন স্পষ্টই বলেন, ‘কে নিতে পারে, আমি তো বার বার একটা নামই বলছি। ইনি এবং তাঁর সাঙ্গপাঙ্গরা। আপনি আমার ব্যাঙ্কে রাখলেন ১০ হাজার টাকা, বলছে, তুমি কিন্তু আমাকে ২ হাজার টাকা ব্যাক করে দিও।’ আর এবার, আরও একটি মামলায় বিপাকে পড়লেন ইন্দ্রনীল সেন। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত।

 

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন



Source link

Leave A Reply

Your email address will not be published.