অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নাগেরবাজারে বেপরোয়া গতির বলি ১ ব্যক্তি। নাগেরবাজার উড়ালপুলের উপর ঘটেছে দুর্ঘটনা। সেতু থেকে নীচে পড়ে যান মোটর সাইকেল আরোহী। উড়ালপুলের উপর প্রবল গতিতে আসা গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধাক্কার অভিঘাতে উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খাবার। গাড়িচালক এবং গাড়িটিকে আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ।
তৃণমূলের দলীয় কার্যালয়ে রাশি রাশি ভোটার ও আধার কার্ড ! মজুত সবুজ-গেরুয়া আবির
বৃহস্পতিবার দুপুরের দিকে এয়ারপোর্টের দিক থেকে আসছিল একটি গাড়ি। উল্টোদিক থেকে অর্থাৎ নাগেরবাজারের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি মোটর বাইক। প্রবল গতিতে ধেয়ে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। বাইক আরোহী উড়ালপুলের উপর থেকে ছিটকে সটান নীচে পড়ে যান। ফ্লাইওভারের উপর পড়েছিল বাইকের ভাঙা অংশ। জানা যাচ্ছে, বছর ৫০- এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, গাড়িটির গতি অনেক বেশি ছিল। আরেকটি বাইকের সঙ্গেও ধাক্কা লাগে প্রবল গতিতে ধেয়ে আসা এই গাড়ির। তবে সেই বাইক আরোহী কোনওমতে প্রাণে বেঁচে যান। বাইকের পাশাপাশি গাড়িটিরও বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। বাইক এবং গাড়ি, দুটোই নাগেরবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। এমন আকস্মিক দুর্ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। উড়ালপুল থেকে ছিটকে অনেকটা নীচে পড়ে যান ওই বাইক আরোহী। জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ির চালককে আটক করা হয়েছে।
খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের স্বামী, কলকাতা পুলিশের SI গ্রেফতার, গ্রেফতার তাঁর ছেলেও
২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের এই এসআই। জানা গিয়েছে, কলকাতা পুলিশের SI সৌমেন কাঞ্জিলাল গ্রেফতার হয়েছেন। সৌমেন কাঞ্জিলালের ছেলে সম্বিত কাঞ্জিলালও গ্রেফতার হয়েছেন। এছাড়াও গ্রেফতার হয়েছেন বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দত্ত। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মেঘনাদ দাসও গ্রেফতার হয়েছেন। কলকাতা পুলিশের SI সৌমেন কাঞ্জিলাল আবার INTTUC-রও নেতা, এমনটাই জানা গিয়েছে। বারাসাত কোর্টে তোলার সময় ধৃতদের দেখে চোর চোর স্লোগান দেন আশপাশের জনতা।
