Voice of Eastern India

বাড়ছে আর্থিক তছরুপ মামলার চাপ ! ED-র এই সব পদে বাড়ছে আসন সংখ্যা


কলকাতা : বাড়ছে আর্থিক তছরুপ মামলার চাপ। একের পর এক মামলা নিয়ে মাঠে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়ছে তদন্তের পরিধিও। তাই কেন্দ্রীয় এই সংস্থাকে আরও ঢেলে সাজাতে বড় সিদ্ধান্ত নিল সরকার। সারা দেশে ED-কে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক বিভাগে আধিকারিকের আসন সংখ্যা বাড়ানো হয়েছে। অ্যাডিশনাল ডিরেক্টর অফ এনফোর্সমেন্টের পদ ১০ থেকে বাড়িয়ে ২৪, জয়েন্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্টের পদ ২৮ থেকে বাড়িয়ে ৪৯। ডেপুটি ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট পদাধিকারীর সংখ্যা ১৪৮ জন থেকে বেড়ে হল ২৬৭, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট পদে নিয়োগের সংখ্যা বেড়ে হল ৫৩১, এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা ৩৫৫ জন থেকে বেড়ে হল ৬০৬। পাশাপাশি, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা ৪২৫ থেকে বেড়ে হয়েছে ৮০৩ এবং অ্যাডিশনাল ডিরেক্টর প্রসেকিউশন পদ ১ থেকে করা হল ৭। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.