Voice of Eastern India

Lalgola: মুর্শিদাবাদের পর লালগোলায় খোলা হল হোল্ডিং সেন্টার, রাখা হল ৫ বাংলাদেশিকে


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মালদার পর এবার মুর্শিদাবাদ। লালগোলায় খোলা হল হোল্ডিং সেন্টার। হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৫ জন বাংলাদেশিকে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে এই হোল্ডিং সেন্টার।

অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে নতুন সরকার। হোল্ডিং সেন্টার তৈরি করে শুরু হয়েছে বেআইনিভাবে এদেশে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর তৎপরতা।

যার শুরুটা হয়েছে মালদা থেকে। আর এবার মুর্শিদাবাদেও তৈরি করা হল হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশকারীদের জন্য মুর্শিদাবাদের লালগোলায় তৈরি হল হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে ৫ জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিসারম্যান কো-অপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের তিনতলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের দেশে খাবে, আপনার মাছ, কাপড়, ওষুধ দেব কেন? ভারতীয় ও রাজ্যের ক্ষতি হচ্ছে। আইন এতদিন ছিল, ভোটব্যাঙ্কের স্বার্থে ব্য়বহার করেননি। আমরা করব।’

এবার বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ ইস্য়ুকে বড়সড়ভাবে তুলে ধরেছিল বিজেপি। ভোটে জিতে সরকার তৈরি করার পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্য়ে স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য় জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এর ৪৮ ঘণ্টার মধ্য়েই মালদার ইংরেজবাজারে খোলা হল হোল্ডিং সেন্টার। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আরেক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা করা হল।

অনুপ্রবেশে ‘জিরো টলারেন্স’, বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার, সীমান্তে বাংলাদেশিদের লাইন। উঃ ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে SIR-র সেই ছবি দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর দরকার নেই। তাদের সরাসরি পুলিশ নেবে ও BSF-এর হাতে হ্যান্ডওভার করবে। তাঁদের বাংলাদেশকে হস্তান্তর করা হবে।’

এদিকে, অনুপ্রবেশকারীদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে মুর্শিদাবাদ থেকেই ১১ বাংলাদেশি গ্রেফতার। ভগবানগোলার বর্ষাতিগোলা থেকে গ্রেফতার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ট্রেন থেকে নেমে টোটো করে যাওয়ার সময় নাকা চেকিংয়ে পাকড়াও। ৪ বাংলাদেশিকে পাঠানো হল লালগোলার পদ্মাভবনের হোল্ডিং সেন্টারে। জলঙ্গির বিদপুর থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী
ধৃত অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশের কুষ্ঠিয়ার বাসিন্দা। ৭ অনুপ্রবেশকারীকেই পাঠানো হয়েছে লালগোলার হোল্ডিং সেন্টারে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.