Voice of Eastern India

ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই


কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ১৫ জুলাই বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বেশিরভাগ জেলায়। তবে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। 

একুশে জুলাই কার? তিনপক্ষের দড়ি টানাটানি শুরু, বিভ্রান্তিতে শহিদ পরিবাররাও

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম – এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযারে, এই ৫ জেলার ২-১ জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ৫ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উল্লিখিত ৫ জেলার মধ্যে ২-১ জায়গাতেই ঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো, দমকা হাওয়া। 

‘পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস’, হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস

‘ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন’, নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর

উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এইসব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মূলত দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে আজ ১৫ জুলাই বুধবার। 

গতকাল ১৪ জুলাই মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। গতকাল পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া – এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রয়েছে। বৃষ্টির হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরেও।





Source link

Leave A Reply

Your email address will not be published.