Voice of Eastern India

Sajal Ghosh: ‘দাদা-বৌদির পরিবারকে জনতা ঘৃণা করে’, সুদীপ-নয়নাকে নিশানা সজলের, বললেন, ‘ভেরি মাচ হ্যাপি কাপল’


কলকাতা : মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়লেন তাঁর কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। 

এই প্রসঙ্গে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি করবেন কিনা আমি জানি না। বিজেপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নেবে বলে আমার মনে হচ্ছে না। বিজেপিরও সমর্থন দরকার দেশ চালাতে গেলে, দেশের স্বার্থে। সেখানে আমার ব্যক্তিগত রাগ, যন্ত্রণা, অভিমানের কোনও জায়গা নেই। আমি দলের একজন কর্মী। তবে জনতা সুদীপকে ঘৃণা করে। এই দাদা-বউদির পরিবারকে জনতা ঘৃণা করে। আমি ভাবি যে মানুষের লোভ কত দীর্ঘমেয়াদি হয়, আজীবন থাকব। আচ্ছা বউ তো কম সে কম ৫টা বছর থাকবে। যে যাই করুক না কেন, ৫টা বছর তো উনি থাকবেন। তাও এত লোভ? এরা… স্বামী স্ত্রী’র বাইরে কিছু বোঝেনি, স্ত্রী স্বামীর বাইরে কিছু বোঝেনি। ভেরি মাচ হ্যাপি কাপল, জনতার কথা কখনও ভাবেনি।’ 

তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়লেন তাঁর কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সূত্রের খবর, ৩০ মিনিট ধরে বৈঠক হয়। সূত্রের খবর, সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়রা, যাঁরা NDA-কে সমর্থন করবেন।ভোটে পরাজয়ের পর থেকেই ভাঙছে তৃণমূল। একের পর এক ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বৈঠক করলেন অমিত শাহর সঙ্গেও। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন অবতার নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। 

এই দিনের জন্য দলই দায়ী, তৃণমূলের বঞ্চিতদের যোগ্য সম্মান-জায়গা দিয়েছে বিজেপি : দেবাংশু 

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়লেন তাঁর কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দলে আরও একলা হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই বিমানে দিল্লিতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সপ্তাহ আগে, যিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকে উপস্থিত ছিলেন, শনিবার তিনিই বিমানবন্দর থেকে সোজা চলে যান ৯ মোতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.