Voice of Eastern India

‘সমস্ত তদন্ত হলে অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে’, সুখেন্দুশেখরের নিশানায় অভিষেক


বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রবিবার থেকেই শুরু হচ্ছে। পরপর তিন তদন্তকারী এজেন্সির সামনে মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সদ্য সাংসদ পদ ও তৃণমূলত্যাগী সুখেন্দুশেখর রায়। TMC News

এবিপি আনন্দর প্রতিনিধির তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গতকাল রাত থেকে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে সিআইডি গেছিল। একটা অন্য কেসের তদন্ত তারা করছে। তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে তদন্তগুলোর অগ্রগতি নিয়ে কী বলবেন এবং কী হতে চলেছে ? এর উত্তরে বর্ষীয়ান রাজনীতিক সুখেন্দুশেখর রায় বলেন, “একটা যে পাপচক্র গত ১৫ বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্ব ছিল যে…তার যদি ঠিকমতো তদন্ত করা হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার এবং তোলাবাজি। যে ধরনের তোলাবাজি…যেমন আজ একটা খবর পাওয়া গেছে যে, ইন্ডাস্ট্রিয়াল সামিটের নামs ৬৩৫ কোটি টাকা নাকি কোনও একটা সংস্থাকে দেওয়া হয়েছিল। তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছু তদন্ত হয়, তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে।”

পরপর তিনদিন জিজ্ঞাসাবাদ। সই জাল তদন্তে রবিবার সিআইডি, নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিস, একইসঙ্গে ভোট প্রচারে উস্কানি দেওয়ার মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে সিআইডি।

ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল। এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে, অন্যদিকে, বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো- তিন মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপর। CID-র পাশাপাশি ED-র স্ক্য়ানারে তিনি । এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন, “ডেকে তো পাঠাবেই। একটা তদন্ত চলছে। অভিষেক কি সবকিছুর ঊর্ধ্বে ? আইনের ঊর্ধ্বে ? তদন্তের ঊর্ধ্বে?”

ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেয় CID। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CID অফিসাররা। Sukhendu Sekhar Roy on TMC MP Abhishek Banerjee



Source link

Leave A Reply

Your email address will not be published.