Voice of Eastern India

“একমাসের মধ্যেই..”, গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


কলকাতা: তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানালেন রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা ডাকাতদের হারিয়েছেন। বাম ও তৃণমূল আমলে অনেক পিছিয়ে গেছে রাজ্য। ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচারী তৃণমূল। একমাসের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছে সরকার। চোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি দেওয়া হয়েছে। রাজ্যে বিনিয়োগের দরজা খুলে গেছে। ‘১৫, ১৬, ১৭ জুন ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির। ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ২০ জুন তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী। ওই পার্টি উঠে গেছে’, তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। আগামী কয়েকদিনের মধ্যে বিধাননগরে পুরভোট। পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিল, ও হারিয়ে গেছে। এখানে যে ডাকাতটা আছে, ওকে পুলিশমন্ত্রীর ওপর ছেড়ে দিন।’

আরও পড়ুন, আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?

এদিন বিজেপির প্রশিক্ষণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘জুন মাসে কিছু কর্মসূচি আছে। সরকারে আসার পর প্রথম মন্ত্রিসভায় বিজেপি কর্মীদের আত্মবলিদানের পর শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাঁদের পরিবারের একজনকে কর্মসংস্থান। বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। ৫৫৬ কিলোমিটারের মধ্যে ১০০ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। সিএএ-র আওতায় না থাকা অনুপ্রবেশকারীদের ডিপোর্টের কাজ শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের জামাই আদর করে জেলে পাঠানো হত, এখন বর্ডারের জেলাগুলিতে হোল্ডিং সেন্টার বানানো হয়েছে।’



Source link

Leave A Reply

Your email address will not be published.