Voice of Eastern India

Bappaditya Dasgupta: আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে


কলকাতা: গতকাল গ্রেফতারির পর আজ আদালতে তোলা হয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে । পাটুলি থানা থেকে তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ । তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে । আর এবার সেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ আদালত ।

আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টি, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় বিকালের আগেই নেমে এল অন্ধকার, সম্ভাবনা আগামিকালও

গতকাল যখন পাটুলি থানা থেকে বাপ্পাদিত্য দাশগুপ্তকে বার করা হয়, সেই সময় শুধু স্লোগান নয়, তাঁর দিকে পরপর ধেয়ে আসে ডিম । আর সেই ডিম-বৃষ্টির মধ্যেই তাঁকে গাড়িতে তোলে পুলিশ । কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে তোলাবাজি, প্রাণনাশের হুমকি ও ভয় দেখানোর অভিযোগ নিয়ে আসা হয় । অভিযোগ করেছেন ১০১ নম্বর ওয়ার্ডের একজন আইনজীবী ।               

আর সেই আইনজীবীর অভিযোগের ভিত্তিতেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ । তার আগে বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামী সৌরভ ঘোষকেও তোলাবাজির গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, দুজনকেই ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টি, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় বিকালের আগেই নেমে এল অন্ধকার, সম্ভাবনা আগামিকালও

বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী পারমিতা দে অভিযোগ করেন রিকশাতেও নাকি তাঁকে ব্যান করা হয়েছিল । আইনজীবী পারমিতা দে বলেন, “আমাকে থ্রেট করা হয় আমি যদি পুরো টাকা দিতে না পারি, তাহলে ভোট পরবর্তী হিংসায় ২০২১ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে । তাতে যদি আমি বেঁচে যাই ভাল । টাকা দিয়ে থাকতে হবে । আমাকে ভয় দেখানো, মারার চেষ্টা, হুমকি দিয়ে আমাকে মারার চেষ্টা, এমন নয় । আমাকে মেরেওছে । আমার বাড়ি ভাঙচুর করেছে । বিভিন্ন ভাবে টর্চার করেছে । এমনকি, বলতে গেলে আমাকে একঘরে করে দেওয়া হয়েছিল । আমার গৃহ সহায়িকারা আমার বাড়িতে আসতে পারত না । রিকশায় উঠতে গেলে নির্দেশিকা থাকত যেন রিকশা ওয়ালা আমাকে না নেয় ।”               



Source link

Leave A Reply

Your email address will not be published.