Voice of Eastern India

হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী


কলকাতা : প্রথমে বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। পরে তাকে জেরা করে খোঁজ মেলে বান্ধবী অর্পিতা সরকারের। তাকেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। হানি ট্র্যাপে ফেলে অপহরণের ছক কষত এই অর্পিতা। বর্ধমানের জিম থেকে হামিমের গ্রেফতারির পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে পুলিশের জালে তার বান্ধবী অর্পিতা সরকার। STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সেই দেশের গুপ্তচর সংস্থার ISI-এর সঙ্গে যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।           

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

টু-হুইলারে সিদ্ধহস্ত, রিল বানানোয় পটু, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো অর্পিতার অনেক ইনস্টাগ্রাম রিলস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই তরুণীই নাকি জড়িত জঙ্গি মডিউলের সঙ্গে। আগেই STF-এর জালে ধরা পড়েছে জঙ্গি। তার কয়েক ঘণ্টার মধ্যে পাকড়াও হল জঙ্গির বান্ধবীও। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। STF-এর দাবি, বান্ধবীর সূত্রেই হদিশ মেলে হামিম মণ্ডলের। তারপরই গ্রেফতার করা হয়।           

শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ, হামিমকে ধরতে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপে পৌঁছে গিয়েছিল পুলিশ। তারপর জিম থেকে ধরা হয় তাকে। আর শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হল তার বান্ধবী অর্পিতা সরকারকে। কিন্তু হামিমের সঙ্গে অপির্তার যোগসূত্র কোথায় ? STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ হয় অর্পিতার। সোশাল মিডিয়া মারফত যোগাযোগ রাখত দু’জন। জানা গেছে, অর্পিতার আত্মীয়ের বাড়ি রয়েছে বর্ধমানে। হামিমের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে সে।        

STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সেদেশের গুপ্তচর সংস্থার ISI-এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকেও অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে, যা রীতিমতো মারাত্মক। STF সূত্রে দাবি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হানিট্রাপের মাধ্যমে প্ররোচনা এবং কখনও কখনও তাদেরকে অপহরণেরও দায়িত্ব দেওয়া হত অর্পিতাকে। শনিবার বর্ধমান আদালতে অর্পিতাকে তোলা হলে, তাঁকে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।        



Source link

Leave A Reply

Your email address will not be published.