Voice of Eastern India

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই কলকাতা ও আশপাশের অঞ্চলে শুরু তুমুল ঝড়বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?


বুধবার ১০ জুন বিকেলে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতা ও সংলগ্ন এলাকায়। বিকেলেই ঘনিয়ে আসে আঁধার। কালো মেঘে ঢাকে আকাশ। বিকেলেই যেন সন্ধ্যা নেমে যায় আচমকাই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি শুরু হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। তুমুল বৃষ্টির সঙ্গে চলতে থাকে ঝড়। দমকা হাওয়া বইতে শুরু করে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ১০ জুন বুধবার দুপুর ৩টে নাগাদ একটি পূর্বাভাস দিয়ে জানানো হয় যে রেড অ্যালার্ট জারি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দুপুর ৩টের সময় হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী ১-২ ঘণ্টার মধ্যে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দফতর। দেখা যায়, হাওয়া অফিসের পূর্বাভাসের কিছুক্ষণ পরেই কলকাতা ও আশপাশের অঞ্চলে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.