Voice of Eastern India

সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গ্রেফতার ৫


পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর : সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গ্রেফতার ৫। তৃণমূল সাংসদের কলার ধরে টান, প্রবল ধাক্কাধাক্কি, গ্রেফতার ৫। গতকাল রাতে এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার পুলিশের। সোনারপুরে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ডিম-জুতো-ঝাঁটা, উঠল ‘চোর’ স্লোগান। শনিবার নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় ডিম, জুতো। জনরোষ থেকে বাঁচতে মাথায় হেলমেট পরতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর, সোনারপুরে কর্মসূচিতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মুহূর্মুহূ চোর স্লোগান। ছোড়া হয় ডিম, ঢিল, এমনকী জুতো। সেই ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।              

জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান 

সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গতকাল ব্যাপক জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর চোর স্লোগান উঠল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে ছোড়া হল ডিম, জুতো, কাদা। দেখানো হল ঝাঁটা। জামার কলারে পড়ল টান। হল প্রবল ধস্তাধস্তি। রাস্তায় নামতেই ক্ষোভের বিস্ফোরণ। সোনারপুরে বন্ধ ঘরে যখন বসে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, তখন লাগাতার বাইরে থেকে ঝাঁটা দিয়ে দরজায় মারতে থাকেন মহিলারা। সন্ধে ৬টা নাগাদ, পুলিশ ও বাহিনীর ঘেরাটোপে নিহত কর্মীর বাড়ি থেকে বেরোতে পারেন তিনি। তখনও রাস্তাজুড়ে, বাড়ির ছাদ থেকে ধেয়ে আসে চোর স্লোগান। ভোটে তৃণমূলের ভরাডুবির পর, এবার, সোনারপুরে কর্মসূচিতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অভয়াকাণ্ড থেকে নারী নির্যাতন, একাধিক ইস্য়ুতে ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মুখে উঠে এল গরু চুরি, কয়লা চুরির প্রসঙ্গও।                      

জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 

সোনারপুর থেকে ফিরে প্রথমে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেলভিউ ক্লিনিকে। প্রাথমিক পর্যবেক্ষণে বেলভিউ ক্লিনিকের তরফে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই।               



Source link

Leave A Reply

Your email address will not be published.