Voice of Eastern India

সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি


আবীর দত্ত, কলকাতা: সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-এর টিম। পুলিশকে সঙ্গে নিয়ে সওকতের জীবনতলার বাড়িতে এদিন পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি। সওকতের ছেলের সঙ্গে কথা বলছেন NIA আধিকারিকরা। বাড়ির কাছে সওকতের কার্যালয়েও হানা দিয়েছে NIA। মূলত গত মার্চে ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এদিন পৌঁছয় NIA. ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল, মজুত বোমার থেকে বিস্ফোরণ হয়, বলে ধারণা NIA-র।

আরও পড়ুন, ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র

 ছাব্বিশের নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পদে পরাজিত হন সওকত মোল্লা. এদিন শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথমে বন্ধ থাকে দরজা, সওকতের ছেলেকে পাওয়া গিয়েছে, তার সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত যেটা জানা যাচ্ছে ভাঙড়ে গত মার্চ মাসে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং সেখানে একজনের মৃত্যু হয়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে পুলিশ তদন্ত করে, কয়েকজনকে গ্রেফতার করে। তারপরে এনআইএ-র তরফ থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার তার একটা যোগ থাকতে পারে বলে সন্দেহ।



Source link

Leave A Reply

Your email address will not be published.