নন্দীগ্রাম: খেজুরি থানার মামলায় মিলন প্রধানকে গ্রেফতারির সিদ্ধান্ত খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী ৭ তারিখ পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছিল মিলন প্রধানকে। আর গ্রেফতারির সেই সিদ্ধান্তকেই খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এ ছাড়াও তিনি নির্দেশ দিয়েছেন আগামী ১২ তারিখ পর্যন্ত মিলন প্রধানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আর সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।
গতকাল মিলন প্রধানকে ২ টি মামলায় হেফাজতে নেওয়া হয়েছিল। একটি খেজুরি থানার ৪৪ নম্বর এফআইআর ও অন্যটি খেজুরি থানার ৪৫ নম্বর এফআইআর। এই যে ৪৫ নম্বর এফআইআর, যার অধীনে মিলন প্রধানকে ‘শোন অ্যারেস্ট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, পুলিশের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বলা হয়েছে, আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই এফআইআরের ভিত্তিতে মিলনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন, মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলায় তিনি মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেবেন, যাতে তিনি অংশ নিতে পারেন নির্বাচনে, বললেন বিচারপতি। আর হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর সাময়িক স্বস্তি মেলার পরই তাঁর হয়ে প্রচারে নেমে পড়লেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত মিছিলও করেন তাঁরা।
আরও পড়ুন: পুজোর ছুটির পরই হবে রাজ্যের ৭ পুরসভায় নির্বাচন, ভোট গণনা হতে পারে ডিসেম্বরের শুরুতেই
বিচারপতি এদিন বলেন, মিলন প্রধানকে বাইরে থেকে লড়তে দেওয়া হোক। তিনি যেন নির্বাচনে অংশ নিতে পারেন, এটাই বিচারপতির আজকের পর্যবেক্ষণের সারবত্তা। একই সঙ্গে তিনি এটাও বলেন, তিনি মিলন প্রধানকে একটা অন্তর্বর্তীকালীন জামিন দেবেন। যাতে মিলন নির্বাচনে অংশ নিতে পারেন। একই সঙ্গে তিনি এটাও বলেন, এই জামিন চূড়ান্ত জামিন নয়।
চূড়ান্ত শুনানির পর মিলন প্রধান জামিন পাবেন কি না, সেই নির্দেশের উপর এই অন্তর্বর্তীকালীন জামিনের ভাগ্যও নির্ভর করবে। যদিও এটাও একদম প্রাথমিক পর্যবেক্ষণ। এই ধরনের নির্দেশ এখনও দেয়নি আদালত। আগামিকাল, ২৫ সেপ্টয়েবর বিকাল ৪ টের সময় পূর্ণাঙ্গ শুনানি হবে। আর তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সব দিক দেখে বিচার করে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।
আরও পড়ুন: অনলাইন শপিংয়ের নিয়মে বড় বদল, বদলাবে ডিসকাউন্ট থেকে দামের নিয়ম; কী কী নতুন বিষয় দেখবেন আপনি?
এর আগে দু’দফায় এই একই ধরনের মন্তব্য করেছিলেন সৌগত ভট্টাচার্য। এ ছাড়াও আজ যখন মিলন প্রধানের অন্য একটি মামলা মাননীয় বিচারপতি মিলন প্রধানের এজলাসে শুনানি হয়, সেই সময়ও তিনি বলেন, মিলন প্রধানকে ভোট লড়তে দেওয়া হোক। “আগাগোড়া সততার সঙ্গে কংগ্রেস করে এসেছেন মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। যে প্রকৃত দোষী, সে বাইরে, অথচ মিলন প্রধানকে গ্রেফতার করা হল”, মন্তব্য মিলন প্রধানের স্ত্রী অর্পিতা প্রধানের। কাল থেকে স্বামীর হয়ে প্রচারে নামবেন, জানালেন অর্পিতা প্রধান।
Ajanta Shoe: এবার জুতোও হবে স্মার্ট, AI প্রযুক্তি যুক্ত জুতো বাজারে আনল অজন্তা
