Voice of Eastern India

আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা


কলকাতা : পশ্চিমবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করেছে, সেটি এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে দাবি, নিম্নচাপের প্রভাব দেখা যাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও। 

গতকাল গভীর রাতে, এই গভীর নিম্নচাপ কলিঙ্গপত্তনম অতিক্রম করেছে। সেটি এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর অবস্থান করছে। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। তারপর ক্রমশ দুর্বল হতে হতে শক্তি হারাবে এই নিম্নচাপ। তবে আপাতত অতি গভীর নিম্নচাপ সমুদ্র ছেড়ে অন্ধ্র উপকূলে অবস্থান করছে এবং তা এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে আরও ২ দিন। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। 

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বর্জ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার এক-দু’জায়গায় হতে পারে। দক্ষিণবঙ্গে ২৫ তারিখের পরে, অর্থাৎ আগামীকাল শুক্রবারের পরে ভারী বৃষ্টি, বর্জ্রপাতেরও সতর্কতা নেই। 

আলিপুর আবহাওয়া দফতর আগামী ২-৩ ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর – এই জেলাগুলিতে ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 





Source link

Leave A Reply

Your email address will not be published.