Voice of Eastern India

‘মরতে বসেছিলেন তবু অভিযোগ নেয়নি পুলিশ’, অভিষেকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের বিজেপি নেতার


কলকাতা : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারে তৃণমূলের ব্লক নেতৃত্ব ও ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ, ২০১৮ সালের ২১ ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাটহাটে হামলার শিকার হন তৎকালীন বিজেপির দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি অভিজিৎ দাস। তাঁকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করা হয়। সেই সময়ে ডায়মন্ড হারবার থানা অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন তিনি। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.