Voice of Eastern India

মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সঙ্কটের মুখে ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ


কলকাতা : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমর্থনে সই ৮০-র মধ্যে ৫৮ বিধায়কেরই। মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সঙ্কটের মুখে ? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে ‘হ্যাঁ’ বলেছেন ৯৪ শতাংশ মানুষ। ‘না’ বলেছেন ৫ শতাংশ এবং ‘জানি না/বলতে পারব না’ ক্যাটিগরিতে রয়েছেন ২ শতাংশ মানুষ।

ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। আর বুধবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলকে ‘পরাজিত’ করল ‘আসল তৃণমূল’। ৫৮ জন বিধায়কের সই করা প্রস্তাবে বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার আরেক বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 

২৮ বছর আগে কংগ্রেস ভেঙে নিজের দল তৈরি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নাম দিয়েছিলেন তৃণমূল। তৃণমূলস্তরের সঙ্গে তাঁর যোগ যে বিচ্ছিন্ন হয়ে গেছিল, তার প্রমাণ ভোটে ভরাডুবি থেকেই স্পষ্ট হয়ে গেছিল। আর এবার নিজের তৈরি দলেও কোণঠাসা হতে হতে রাশ হারালেন তিনি। কার্যত কেড়ে নেওয়া হল রাশ। পাঠিয়ে দেওয়া হল মার্গদর্শকমণ্ডলীতে।

ভোটে ভরাডুবির পর এক মাসও কাটল না। এবার একদা তৃণমূলের দুই শীর্ষ নেতারও কার্যত ভরাডুবি ঘটল। বিধানসভার ভিতরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলকে ‘পরাজিত’ করল ‘আসল তৃণমূল’। নাম না করে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর ক্ষোভ উগড়ে দিল তারা। ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। অধ্যক্ষকে দেওয়া চিঠিতে ‘আমরাই আসল তৃণমূল’ বলে জানানো হল। 

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?

পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানের পোল সেগমেন্টে। 

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ‘ঘণ্টাখানেক সঙ্গে  সুমন’ – অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 



Source link

Leave A Reply

Your email address will not be published.