Voice of Eastern India

ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক’টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার


কলকাতা : আজ থেকে কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে ভোর ৬টা থেকে গড়াল পাতাল রেলের চাকা। এই দুই লাইনে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সোম থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে এই বাড়তি সময়ের পরিষেবা। রাত সাড়ে ১০টায় শেষ ট্রেন ছাড়লেও রাত ৯টা ২৫ মিনিটে বন্ধ হয়ে যাবে টিকিট কাউন্টার। ওই সময়ের পরে স্টেশনে আসা যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। রবিবার মেট্রো চলবে সকাল ৯ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও, সোম থেকে শনি পর্যন্ত ২ লাইনে চলবে ২০টি অতিরিক্ত ট্রেন। ২ লাইনে রবিবার অতিরিক্ত ৯টি ট্রেন চলবে। 

 

এবার থেকে সাতসকালেই মিলবে মেট্রো পরিষেবা। আজ থেকে কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে ভোর ৬টা থেকে গড়াল পাতাল রেলের চাকা। ওই দুই লাইনে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সোম থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে এই বাড়তি সময়ের পরিষেবা। রাত সাড়ে ১০টায় শেষ ট্রেন ছাড়লেও মেট্রো সূত্রে খবর, রাত ৯টা ২৫ মিনিটে বন্ধ হয়ে যাবে টিকিট কাউন্টার। ওই সময়ের পরে স্টেশনে আসা যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। তবে সোম থেকে শনিবার বাড়তি পরিষেবা মিললেও, রবিবার মেট্রো চলবে সকাল ৯ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সময়ের পাশাপাশি, বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ব্লু লাইনে সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন ও রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার ৮টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৩টি ট্রেন বাড়ানো হবে। 

৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে

হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্ম 

যাত্রী স্বার্থে হাওড়া স্টেশনে যোগ হল নতুন প্ল্যাটফর্ম। ৬৩৫ মিটার লম্বা ২৪ নম্বর প্ল্যাটফর্মটিতে দাঁড়াতে পারবে ২৪ কোচের দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন । রেল সূত্রে খবর, নতুন এই প্ল্যাটফর্মটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা। 





Source link

Leave A Reply

Your email address will not be published.