Voice of Eastern India

Humayun Kabir on By-Poll: ‘পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে’, রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে


রেজিনগর: আজ রেজিনগরে উপ নির্বাচন। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের ছেড়ে আসা আসনে ভোট। রেজিনগরের বিভিন্ন এলাকায় আঁটোসাটো নিরাপত্তা, চলছে নাকা তল্লাশি। এরই মধ্যে নিজের বুথে গিয়ে ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। কিন্তু ভোট লুঠ হচ্ছে এমন বিস্ফোরক মন্তব্যও করেছেন। একইসঙ্গে আক্রমণ করেছেন পুলিশ-মুখ্যমন্ত্রীকে। 

এদিন তিনি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘শুভেন্দু অধিকারী অ্যালসেশিয়ান ছেড়ে রেখে দিয়েছে বুথে বুথে। আর নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে। কোনও কেন্দ্রীয় বাহিনী নেই। বুথে বুথে ভোট লুঠ হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বাইরে আছে ভিতরে কেউ নেই। পুলিশ আমাকে অ্যাটাক করলে আমি এমন বলবই। ধোয়া তুলসিপাতা নাকি। পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে। মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে। আমাদের ৬৪ জনকে গ্রেফতার করেও শান্তি হয়নি। এঁদের বিরুদ্ধে মানুষ মুগুর নিয়ে বসুক এটাই বলব। কমিশনের অভজার্ভার, সেক্টর অফিসারের সব ফোন অফ। আমি এটাই বলব। পারলে পুলিশ অ্যারেস্ট করুন আমাকে।’  

‘২৬-এর বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগরে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। পরে নওদা রেখে দিয়ে, রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এই কেন্দ্রে প্রায় ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন। রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭। ৩১৫টি বুথ রয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮১৯ জন পুলিশ কর্মী। 

রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদকে। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কংগ্রেসের টিকিটে লড়ছেন আবদুল্লাহিল কাফি। সিপিএমের প্রার্থী মহম্মদ সাঈদ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখ।

 



Source link

Leave A Reply

Your email address will not be published.