Voice of Eastern India

ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা, পুরসভার পদ থেকে ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়লেন ১২ জন


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা। পুরসভার পদ ছাড়ার পর দলে দলে দলত্যাগ। পুরসভার পদ থেকে ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়লেন ১২ জন। ১৬ আসনের দুবরাজপুর পুরসভায় ১৬ জনই তৃণমূল কাউন্সিলর। চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ ১২ জন তৃণমূল কাউন্সিলর পুরসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল তৃণমূলও ছাড়েন তাঁরা। দুবরাজপুরে তৃণমূল ছাড়লেন বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, শহর মহিলা সভানেত্রীও। একাধিক পার্টি অফিসের দেওয়াল থেকে মুছে ফেলা হয়েছে দলীয় প্রতীক। খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় পতাকা। 

আরও পড়ুন, ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার কাঁচরাপাড়ার স্কুলে, পুলিশের জালে কারা ? ধৃতদের আজই আদালতে পেশ

 



Source link

Leave A Reply

Your email address will not be published.