কলকাতা: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা কুশল পাণ্ডে। অভিযোগ, বৃহস্পতিবার আদালত চত্বরে আইনজীবীদের একাংশকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তারপর মারধর করা হয়। সেই ঘটনায় এবার এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হল। এদিকে বিজেপি নেতা গ্রেফতার হওয়ার পর লালবাজার অভিযানের ডাক প্রত্যাহার করলেন আইনজীবীরা। বেঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।
ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতে চলতে থাকা আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কর্মবিরতি দ্রুত তোলার জন্য বার কাউন্সিলকে দুই আদালতের আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে হাইকোর্ট।
সম্প্রতি সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইউটিউবার দীপক ব্যাপারীকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। দীপককে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। ডিম নিক্ষেপের প্রতিবাদ করায় বিক্ষোভকারীরা কয়েক জন আইনজীবীকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় এর আগে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মূল অভিযুক্ত কুশলকে গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি, বৃহস্পতিবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা। তবে এই দিন ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত জানিয়েছেন, কুশল গ্রেফতার হওয়ায় লালবাজার অভিযান স্থগিত রাখা হচ্ছে।
তাছাড়া গড়বেতায় কলকাতা হাইকোর্টের আইনজীবী শামিম আহমেদের গাড়ি ভাঙচুরের বিষয়টিও আদালতের নজরে আনা হয়।
এদিকে আজ CPM নেতা ও বর্ষিয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হল হামলা। ঘটনাস্থল পূর্ব যাদবপুর। CPM নেতার অভিযোগ, আজ ভোর পাঁচটার খানিক পরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। বাড়িতে লাগানো সিসি ক্য়ামেরা। ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছেন CPM নেতা।
Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
