Voice of Eastern India

‘বেসিক্যালি বাজে লোক, সারাজীবনে রাজনীতির ‘র’ করেননি’, তাপসের নিশানায় সুদীপ


কলকাতা : তৃণমূলের বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শামিল হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ পৌঁছানোর পরই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গেছেন তিনি। এই আবহে সুদীপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে রাজ্যের মন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি বলেন, “বেসিক্যালি বাজে লোক। সারাজীবনে রাজনীতির ‘র’ করেননি। কোনও সংগঠন কোনও কিছু ছিল না। প্রিয়রঞ্জন দাশমুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে এত দূর পর্যন্ত… ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছেন। উনি কোনওদিনই কারো লয়্যাল নন। উনি আর ওঁর স্ত্রী দু’জনেই দু’জনের লয়্যাল। হয়তো।”

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.