Voice of Eastern India

কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন, “আমরাই আসল তৃণমূল”


কলকাতা : নতুন কমিটি গড়েই আগুনে ঘি ঢেলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার মঙ্গলবার হাতে সাদা ফাইল নিয়ে কমিশনে পৌঁছে গেলেন তিনি। দাবি করলেন আমরাই ‘আসল তৃণমূল’। সঙ্গে ছিলেন সন্দীপন সাহা, জাভেদ খানরাও।

সোমবারই নিউটাউনের একটি হোটেলে বিশেষ বৈঠকে নিজেদের হাতে তৃণমূলের নিয়ন্ত্রণ টেনে নিয়েছে ‘বিদ্রোহী’ শিবির। তৈরি হয়েছে নতুন কমিটি। দল প্রতিষ্ঠার পর থেকে যে তৃণমূলের চেয়ারপার্সন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতদের বিদ্রোহ ঘোষণা এবং নতুন কমিটির আত্মপ্রকাশের পর সেই তৃণমূলের চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। শুধু তা-ই নয়, মমতার এককালের সঙ্গী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস এই নতুন কমিটিতে পেয়েছেন সহ-সভাপতির দায়িত্ব। 

 

আরও পড়ুন : ‘শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব’, বিধানসভায় বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর…

 



Source link

Leave A Reply

Your email address will not be published.