Voice of Eastern India

‘আরও যদি লাগে…’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা : “আরও যদি ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন ভবানীপুরের অনুষ্ঠানমঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার ওপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরও যদি ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।”

এদিন নর্দান পার্কে সুভাষ উদ্যানের অনুষ্ঠানমঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১ কোটি ৪৫ লক্ষ মা-বোন-দিদিকে টাকা দিয়েছি। জুনে ২৮ লক্ষ। তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে ১ কোটি ১৯ লক্ষ। এই মাসে ১ কোটি ৪৫। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার ওপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরও যদি ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু, ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে, আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল…খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া…কেউ বলে আমি কালীঘাট, কেউ বলে আমি ঋত…কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে…ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা-চাবি লাগানো। আপনাদের এসব কোনও বুদ্ধি চলবে না।” 

সমাজ কল্যাণমূলক এই প্রকল্প নিয়ে এদিন তিনি আরও বলেন, “আজ সাড়ে ১৪ হাজার, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট ১৭ হাজার মা অন্নপূর্ণা…আপনাদের অ্যাকাউন্টে তিন হাজার করে টাকা ঢুকল ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরও যোগ্য কেউ বাকি থাকেন, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা…পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে…মণ্ডলের ভাইরা গিয়ে…ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা-বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর ওপর রাখবেন।”

মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন ? কাদের নাম বাদ যাবে তালিকা থেকে ? এই নিয়ে ঝাড়াই-বাছাইয়ে বেশ কিছুটা সময় নিয়েছে রাজ্য সরকার। অবশেষে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয় অন্নপূর্ণা যোজনার টাকা। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফারের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা। যোগ্য হওয়া স্বত্ত্বেও কারো অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তার সমাধান কী সে বিষয়ও এর আগে স্পষ্ট করেছেন তিনি। 



Source link

Leave A Reply

Your email address will not be published.