Voice of Eastern India

আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ! সেবা ও পুজো করবেন গো মাতার


কলকাতা : বিশেষ কোনও কর্মসূচি নয়, শুধুমাত্র গো মাতার সেবা ও পুজো দিতেই মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনই কর্মসূচির কথা জানা যায় সূত্র মারফত। ১১ টায় আকাশ পথেই মায়াপুর ইসকন মন্দিরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ধর্মীয় কারণেই তাঁর এই সফর। সকাল ১১ টায় ইসকনে আসার পর তাঁকে ইসকন কর্তৃপক্ষ স্বাগত জানাবেন। এরপর সোজা চলে যাবেন ইসকনের গোশালায়। সেখানে গো মাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেবে। একই সঙ্গে নিজে হাতে গো মাতাকে সেবা করবেন। তারপর মন্দির দর্শন করবেন। 

শুধুমাত্র গোমাতার পুজো ও সেবার উদ্দেশ্যেই তাঁর মায়াপুর ইসকন সফর বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রী হবার পর প্রথম প্রশাসনিক বৈঠক করেছেন নদিয়ার কল্যাণীতে। তাঁর ঠিক একদিন বাদেই ফের নদিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মায়াপুর ইসকন চত্বরে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সমগ্র বিষয় খতিয়ে দেখছেন। গোশালার অনুষ্ঠান শেষ করে ইসকনের নবনির্মিত মন্দির কিংবা চন্দ্রদয় মন্দিরে বিগ্রহ দর্শনে যাবেন।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.