খড়গপুর : বেআইনিভাবে মাংস পাচার করতে গিয়ে খড়গপুরে গ্রেফতার হলেন ১৮ জন। খড়গপুরে নাকা চেকিংয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ মাংস
। অভিযোগ যাঁরা মাংস নিয়ে যাচ্ছিলেন তাঁদের কারও কাছেই বৈধ কোনও কাগজপত্রই ছিল না। কীসের মাংস, কোথা থেকে আনা হচ্ছে, কোথায় সাপ্লাই হবে, কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি গাড়িরচালকরা। কথাবার্তায় অসংলগ্ন ভাব ও যথেষ্ট নথির অভাব দেখে গ্রেফতার করা হয় ১৮ জনকে।
রূপনারায়ণপুরে নাকা চেকিংয়ের সময় আটক ৭টি গাড়ি। গাড়ি থেকে উদ্ধার ৫৮২১ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। কী ধরনের মাংস, তা জানতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা । পাচার করা হচ্ছিল গোমাংস, দাবি স্থানীয়দের।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
