রাজ্যে দুর্যোগে ‘মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগ, ৭জনের মৃত্যু হয়েছে বলে খবর। ‘মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য’ করা হবে এবং আহতদের চিকিৎসার ভার সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, ‘টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র’, বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
আউট্রাম ঘাটে আম কুড়াতে গিয়ে মৃত্য়ু হয়েছে এক যুবকের। আউট্রাম স্টেশনে ওভারহেড তারের উপরে গাছ ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন লেগে যায়, সেই সময় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় মেটিয়াব্রুজের বাসিন্দার। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কিশোরের। পরিবার সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে আগরবাঁধের জঙ্গলে পিকনিক করছিল নবম শ্রেণির ওই দুই পড়ুয়া। সেই সময়ই বজ্রপাতে মৃত্যু হয় ১৫ বছরের রূপক চৈরা ও অয়ন গোস্বামীর।
মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী।মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই ঝড়ে বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের… বাড়ি ভেঙে পড়া আছে, বাজ পড়া আছে, সবমিলিয়ে ৭ জন মারা গেছে। আমরা সরকারের পক্ষ থেকে এই ৭টি পরিবারকে ..মৃত্য়ুর কোনও ক্ষতিপূরণ হয় না, আমরা ৪ লক্ষ টাকা করে তাঁদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি। ‘
আলিপুরের CMRI হাসপাতাল চত্বরের পার্কিংয়ে গাছ ভেঙে পড়ে জখম হন ৩ জন।ঝড়ে গাছ ভেঙে অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ির ভিতরে থাকা কেউ আহত হননি। পার্কিং এলাকায় থাকা ৩ জন রোগীর পরিজন জখম হন। তার মধ্যে ২৪ বছরের এক যুবক আশঙ্কাজনক অবস্থায় ICU-তে ভর্তি। মুখ্য়মন্ত্রী বলেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদেরকেও আমরা ক্ষতিপূরণ দেব, কিন্তু সেটা এখনই না বলে, ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি, সেটাও আমরা নির্দেশ দিয়েছি। ‘
প্রায় ১ ঘণ্টার প্রবল বৃষ্টি, ঝড়ে বিপর্যস্ত কলকাতা। বাজ পড়ে রাজ্যের একাধিক জনের মৃত্যর হয়েছে। দুপুরেই নামল আঁধার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কলকাতায় রাজপথে ভাঙল বহু গাছ। ময়দান, প্রিন্সেপ ঘাট, সল্টলেক, টালা পার্ক, রফি আহমেদ কিদওয়াই রোড। কলকাতায় অন্তত ২৫টি জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত। প্রবল ঝড়ে উড়ে গেল ব্রিজি মেট্রো স্টেশনের শেড। জল থইথই বিমানবন্দরের রানওয়ে, ভাঙল ল্যাডার ঝোড়ো হাওয়ার দাপটে ভাঙল সাউথ সিটি মলের জানালার কাচ। হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে পড়ল গাড়ির উপরে। ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, কন্ট্রোল রুম খুলল পুরসভা।
