বীরভূমের বালি ব্যবসায়ী লগন শেখের বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা এবং ৫০০ গ্রামের বেশি সোনা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাঁর বাড়িতে অভিযান চালায় মহম্মদবাজার থানা। সেই সময় বাড়িতে ছিলেন না ব্য়বসায়ী। ঘটনায় ব্য়বসায়ীর এক আত্মীয় শামিম শেখকে গ্রেফতার করে পুলিশ।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
