গৌতম মণ্ডল, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : ফলতায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব হলেন বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। নিশানায় সেই জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী। তাঁর দাবি, এখানকার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের নামের পরিবর্তে তালিকায় শুধুমাত্র অক্ষর লেখা আছে। তালিকায় থাকা কোড নামের পাশে লেখা রয়েছে টাকার অঙ্ক। এখানেই শেষ নয় অভিযোগ, জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী প্রায় দেড় কোটি টাকার প্রতারণা করেছে।
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? ‘উপভোক্তার আসল নামের বদলে Code Name-এর ব্যবহার। আবাস-তালিকায় Code Name-এর পাশে লেখা টাকার অঙ্ক’, বিস্ফোরক অভিযোগ ফলতার বিজেপি বিধায়কের। ‘আবাসের টাকা দেওয়ার নামে নেওয়া হয়েছিল কাটমানিও। দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস-দুর্নীতি’, অভিযোগ বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার। জাহাঙ্গির খান ও তার সঙ্গীদের বিরুদ্ধে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগও এনেছে বিজেপি।
অন্যদিকে, ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ। সেই সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ. এরই মধ্যে স্থানীয় বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে দম্পতির নামে ফলতা থানায় দায়ের হয়েছে নতুন FIR. জাহাঙ্গির ও তাঁর স্ত্রীকে ১০ দিন করে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
একাধিক বাড়ি, বিঘার পর বিঘা জমি – ফলতার ‘পুষ্পা’ ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ। নামে যদি এত সম্পত্তি হয়, তাহলে বেনামে আছে কত? তার হিসেব করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর ফলতার ত্রাস ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রীর নামে থাকা সম্পত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু হয়। আর তাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। রাজ্য পুলিশ সূত্রে খবর, নামে-বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার ‘পুষ্পা’ ও তাঁর স্ত্রী। এখনও পর্যন্ত দম্পতির নামে মিলেছে প্রায় ৬০ টি দলিল। ফলতা- সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় রয়েছে এই সম্পত্তি। এরই মধ্যে দম্পতির নামে ফলতা থানায় দায়ের হয়েছে নতুন অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, ২০১৬ সাল থেকে স্ত্রীর নামে অবৈধভাবে বিপুল সম্পত্তি করেছেন জাহাঙ্গির খান। জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে মঙ্গলবার ডায়মন্ডহারবার আদালতে আবেদন করে ফলতা থানার পুলিশ।
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
