Voice of Eastern India

নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA


রানা দাস, পূর্ব বর্ধমান : প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক। পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, নিজের বিধানসভা এলাকাতেই বিজেপি বিধায়ক সৈকত পাঁজার গাড়িতে হামলা হয়েছে। বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগে পাল্টা বিক্ষোভ, ভাঙচুর করা হয়েছে বলে খবর। বিজেপি দলেরই বিরোধী গোষ্ঠীর বিক্ষোভের মাঝে পড়ে গিয়েছিলেন সৈকত পাঁজা। তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ, ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত বিধায়ককে উদ্ধার করে পুলিশ। ‘কর্মীদের মধ্যে অশান্তির খবর পেয়ে সেখানে যেতেই হামলা, হেনস্থা করা হয়েছে’, গাড়িতে হামলা প্রসঙ্গে দাবি বিজেপি বিধায়ক সৈকত পাঁজার। 



Source link

Leave A Reply

Your email address will not be published.