Voice of Eastern India

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক


সন্দীপ সরকার, কলকাতা : ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, কাল স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক। রাজ্যের সমস্ত বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে কাল বৈঠক হবে স্বাস্থ্যভবনে। রাজ্যের মোট ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে কাল বৈঠক হবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবে একাধিক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে যাদের আগামীকাল মঙ্গলবার ১১ অগস্ট স্বাস্থ্যভবনের বৈঠকে ডাকা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে এই বৈঠকে থাকবেন। স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও থাকবে এই বৈঠকে। ব্লাড সেফটি বিভাগের আধিকারিকরাও থাকবেন। এমনকী দিল্লিতে যে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল রয়েছে, তার আধিকারিকরাও ভার্চুয়াল ভাবে থাকবেন আগামীকালের স্বাস্থভবনের বৈঠকে।

ব্লাড ট্রান্সফিউশন কীভাবে করতে হবে, রক্ত সংগ্রহের কী কী নিয়ম রয়েছে, ব্লাড ব্যাঙ্ক চালাতে গেলে কী কী নিয়ম মেনে চলতে হবে – এইসব নিয়ে আলোচনা হবে আগামীকালের বৈঠকে। এইসব বিষয়ে স্পষ্টবার্তা দেবেন স্বাস্থ্যমন্ত্রী। কোন কোন গাফিলতি এযাবৎ তদন্তে সামনে এসেছে, তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কী কী সতর্কতা নিতে হবে, নিয়ম না মানলে কী ধরনের শাস্তি পেতে হবে – সেই সম্পর্কে সতর্কবার্তাও দেওয়া হতে চলেছে এই বৈঠকে। ১১ অগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় বৈঠক ডাকা হয়েছে স্বাস্থ্যভবনে। যে ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কর্তৃপক্ষকেও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA 

অন্যদিকে, স্বাস্থ্যভবনে মুচলেকা দিয়েছে ওম ব্লাড ব্যাঙ্কের পরিচালিত দুটি সেন্টার। এরপর ওম ব্লাড ব্যাঙ্কের ৬টির মধ্যে ২টি সেন্টার থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, শক্তিগড় ও রানিগঞ্জে দু’টি ব্লাড ব্যাঙ্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ‘১২টি ব্লাড ব্যাঙ্ক ৬ মাসে মোট ২ লক্ষ ৫২ হাজার ১৪৮ ইউনিট রক্ত শিবির থেকে সংগ্রহ করেছে, যেখানে গোটা রাজ্যে ৬৯টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের মোট সংগৃহীত রক্তের পরিমাণ ৪ লক্ষ ১০ হাজার ১৭৪ ইউনিট’, ওই ১২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে, স্বাস্থ্যভবন সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। ১২টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল যে তারা রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না। সেই নিষেধাজ্ঞা দু’টি ব্লাড ব্যাঙ্কের ক্ষেত্রে তুলে নেওয়া হল। এই দু’টি ব্লাড ব্যাঙ্কই পরিচালনা করে ওম ব্লাড সেন্টার। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এই দুই ব্লাড ব্যাঙ্কের ক্ষেত্রে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের কোনও বিষয় পাওয়া যায়নি তদন্তে, তবে হিসেবের ক্ষেত্রে বেশ কিছু গরমিল, বেনিয়ম রয়েছে। তদন্ত চলবে। তবে শর্তসাপেক্ষে দু’টি ব্লাড ব্যাঙ্কের উপর থেকে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। 



Source link

Leave A Reply

Your email address will not be published.