কলকাতা: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ইডি। কলকাতার ৪ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা? কয়লা পাচার, বালি পাচারের টাকাও ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? তৃণমূলের তহবিল-তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
আগেই HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩টে অ্য়াকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ করা হয়েছিল। অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে তৃণমূলের তহবিল-বিতর্কের সূত্রপাত হয়। নিজেকে কোষাধ্য়ক্ষ বলে দাবি করে ব্যাঙ্ককে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান অরূপ। এরপরেই, বেআইনি লেনদেনের অভিযোগ দায়ের করে ‘ঋতব্রত-তৃণমূল’, বিধাননগর পুলিশ কমিশনারেটে দায়ের করা হয় সেই অভিযোগ।
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
