বারুইপুরে নিরপরাধ যুবককে পিটিয়ে খুন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই জালে সিপিএম নেতা। অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলি।
বারুইপুরকাণ্ডে অশান্তিতে উস্কানির অভিযোগে ধৃত সিপিএম নেতা। রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার, সরব সিপিএম। আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে। বাকিটা আদালত বলবে। পাল্টা বিজেপির।
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। কড়া হুঁশিয়ারি শমীকের।
ইন্দ্রজিৎকে দড়ি দিয়ে বেঁধে মার। রক্তাক্ত অবস্থায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। বারুইপুর গণপিটুনির ভয়ঙ্কর ফুটেজ পুলিশের হাতে। চিহ্নিত চার ধৃতও।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশন পুলিশের। মুর্শিদাবাদের নবগ্রামে ধৃতকে গণপিটুনির থেকে বাঁচাতে পিস্তল উঁচিয়ে বের করল পুলিশ।
ভাঙছে কালীঘাট। বহর বাড়ছে বিক্ষুব্ধদের। আমরাই আসল তৃণমূল, ফের দাবি ঋতব্রতর।
আসল তৃণমূল আমরাই। ঋতব্রতর দাবিকে পাল্টা চ্যালেঞ্জ কালীঘাট তৃণমূলের।
কালীঘাট তৃণমূলে আরও ভাঙন। কেষ্টর পর এবার ঋতব্রত তৃণমূলে মমতার প্রথম দিকের সঙ্গী রবীন্দ্রনাথ ঘোষও। পুরনোদের গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষোভ প্রাক্তন মন্ত্রীর।
অনভিজ্ঞদের সামনের সারিতে সাজিয়েছেন। ঋতব্রত শিবিরে যোগ দিয়েই অভিষেককে আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের।
I-PAC হয়ে গেছে ফেকপ্যাক। ঋতব্রত তৃণমূলে গিয়ে অভিষেককে নিশানা কেষ্টর।
কালীঘাট-তৃণমূল ছেড়ে নির্মল ঘোষের ঋতব্রত তৃণমূল-এ যাওয়ার জল্পনা? আপনাকে কে ডেকেছে? প্রমাণ দিতে হবে না, নাম বলুন। দায় ঝেড়ে ফেলার চেষ্টা ঋতব্রতর।
অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার।
ঋতব্রত তৃণমূলের মুর্শিদাবাদের জেলা সভাপতি হতেই কালীঘাট তৃণমূলের নিশানায় অপূর্ব সরকার। ওর জন্যই হুমায়ুন কবীর দল ছেড়েছে। আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলীদের জন্য দরজা বন্ধ। ফের বার্তা শমীকের।
নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে তৃণমূলের ২ শিবিরকেই কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়। আরও বিপাকে অভিষেকে। এবার পা বাদ কাণ্ডেও অভিষেকের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় FIR. নাম অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়েরও।
সেবাশ্রয়ে ‘চিকিৎসা’য় পা বাদ। ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠাল স্বাস্থ্যভবন। কাল সকাল ১১ টায় নথি-সমেত স্বাস্থ্যভবনে ডাক।
সেবাশ্রয়ে বিপদ বাড়ছে অভিষেকের। তদন্ত শুরু করবে স্বাস্থ্য দফতর। বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। বড় মাছ, একবারে ছিপে ওঠে না। ঘুরিয়ে তুলতে হয়। কটাক্ষ সুকান্তর।
ছোট ক্যাম্পে দেড় হাজার, বড় ক্যাম্পে ৫ হাজার। সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার টোপ। গেলেই মিলবে শংসাপত্র। ক্যাম্পে গিয়েও মেলেনি টাকা, সার্টিফিকেট। অভিযোগ ইন্টার্নের।
সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না। চিকিৎসকদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর।
কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে কোনও সমঝোতা নয়। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর বার্তার পরই শিল্পমন্ত্রীর সিঙ্গুর বার্তা।
কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০। ওয়ার্ড পুনর্বিন্যাসে কমিটি গঠন।
এবছর ১৬ অগাস্ট আর খেলা হবে দিবস নয়। এবার থেকে আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্য সরকার। মেচেদায় দলীয় কর্মসূচির পর ঘোষণা মুখ্যমন্ত্রীর।
জিরো FIR-এ দেরি বরদাস্ত নয়। দ্রুত পাঠাতে হবে সংশ্লিষ্ট থানায়। শুরু করতে হবে তদন্ত। কড়া বার্তা দিয়ে নতুন নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের।
নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থককে মার, চুল কেটে ফেলার অভিযোগ ফিরদৌসির অনুগামীদের বিরুদ্ধে। গ্রেফতার ১। অভিযুক্তদের চিনি না, দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের।
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং। এটা কেন হবে, ব্যবস্থা নিন। শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্ব চন্দন সেনের। দলের কেউ করলে কড়া ব্যবস্থা, পাল্টা শমীক।
২০ জুলাই শুরু সংসদের বাদল অধিবেশন। আগের দিন সর্বদল বৈঠক। তৃণমূল ছেড়ে NCPI-এ যোগ দেওয়া ২০ সাংসদদের বসার বন্দোবস্ত কীভাবে? হতে পারে আলোচনা।
ঝাড়গ্রামের দহিজুড়িতে গুলিতে জখম বীরভূমের ২ বাসিন্দা। CISF ক্যাম্পে ৩ জওয়ানের সঙ্গে দু’জনের সঙ্গে কথা বলার সময় দুর্ঘটনাবশত গুলি ছিটকে যায়। জানালেন পুলিশ সুপার।
