সুপ্রিম কোর্টে অস্বস্তি বহাল জ্ঞানেশ কুমারের। অভিযোগের উত্তর দিতে দেওয়া হল ৭ দিন সময়। পাঠানো হল নোটিস। কেন্দ্রীয় সরকারকেও নোটিস। অন্তর্বর্তী নির্দেশ দিল না আদালত।
শুনানিতে একগুচ্ছ অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। অভিযোগ শুনতে রাজি সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীও যে রক্ষাকবচ পান না, তা CEC পাবেন কেন? প্রশ্ন আইনজীবীদের।
মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হতে হবে হয় সর্বসম্মত, নয় সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী। এটাই আইন, জ্ঞানেশ-মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল। ওঁকে ভোটে লড়তে দিন, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর।
মিলন প্রধানের মামলা ২০০৭-এর, কেন এতদিন পদক্ষেপ নেই? পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কোনও একজন দায়িত্ব নিন, মন্তব্য সুপ্রিম কোর্টের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ। স্বাস্থ্য দফতর ও SSKM-র অধিকর্তা, ভাইস প্রিন্সিপাল ও নিউরোলজি বিভাগের প্রধানকে আইনি নোটিস।
ব্যক্তিগত চিকিৎসার তথ্য-মেডিক্যাল রেকর্ড না জানিয়ে জনসমক্ষে প্রচারের অভিযোগ। ব্যক্তিগত গোপনীয়তা-সাংবিধানিক অধিকারেরও উল্লেখ। কীভাবে তথ্য প্রকাশ্যে? তোলা হল প্রশ্ন।
SIR প্রক্রিয়ায় বাদ পড়াদের নাম তুলতে তথ্য সংগ্রহর দায়িত্ব BLO-দের। আজ শুরু কমিশনের স্পেশাল ড্রাইভের ট্রেনিং। নিরাপত্তার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি।
সকালে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েই বেলার দিকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের। অনুষ্ঠানে আগাগোড়া হাজির মুখ্যমন্ত্রী, শমীক ভট্টাচার্য।
কালও যাঁরা তৃণমূলে, আজ তাঁরাই বিজেপির হয়ে রাজ্যসভায়। পুরনো বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ-যন্ত্রণা। উপেক্ষা করা অবিবেচকের কাজ। কোয়েলের মনোনয়নের দিন পোস্ট তথাগত রায়ের।
রাত পোহালেই মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচন। নন্দীগ্রামের ৭৯টি স্পর্শকাতর বুথে নজর। দুই DCRC-তে চলছে ভোটসামগ্রী দেওয়ার কাজ।
ভোটের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদলে অনুমোদন নির্বাচন কমিশনের। অজয় কুমার মিশ্রর জায়গায় নন্দীগ্রামের নতুন IC হলেন দেবাশিস সরকার।
তালা ঝুলিয়ে পার্টি অফিস দখলের চেষ্টা আগেই। এবার আনন্দপুরের চৌবাগায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর, আগুন। অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
১৪ ফ্লাইদুবাইকাণ্ডে নতুন তথ্য। রেকির পর বিমান অপহরণ করে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্র্যাশের ছক ছিল ধৃত কো পাইলটের। গত জুলাইতেই ছিল হামলার পরিকল্পনা।
