Voice of Eastern India

West Bengal News Live : ‘যাঁরা যাওয়ার, দয়া করে ‘২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে’, ‘ডেডলাইন’ দিলেন মমতা


তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ-রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। এসবের মধ্যেই তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে।

তাঁকে রাজনীতিতে এনেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই। এবার তৃণমূলনেত্রীর হাত ছাড়লেন, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মণীশ গুপ্ত। বললেন, ৫-৬ বছরে ভাল পদে ছিলাম না। দক্ষিণ কলকাতার সাংগঠনিক পদে থাকলেও, তা নাম-কোয়াস্তে। সূত্রের খবর, শুক্রবারই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে চিঠি পাঠাবেন মণীশ গুপ্ত।  

২১-শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব হল ‘কালীঘাট তৃণমূল’। এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ছাড়ার কথা ঘোষণা করলেন মণীশ গুপ্ত। আর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মাত্র, মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেল মণীশ গুপ্তর গলায়। 

কেউ বলছেন মদন মিত্রর সঙ্গে আছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আছেন। কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র শিবির বদল করতেই জল মাপছেন উত্তর ২৪ পরগনার নেতারা। 

শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে আগেই অভিযোগ করা হয়েছিল। এবার সেই ঘটনায়, FIR দায়ের করে তদন্ত শুরু করল রবীন্দ্রনগর থানার পুলিশ। অন্য়দিকে, সেবাশ্রয় সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলরকে মেল মারফত চিঠি পাঠাল চিকিৎসকদের সংগঠন – ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।

একুশে জুলাই পালন নিয়ে তৃণমূলে কার্যত দড়ি টানাটানি চলছে। মেয়ো রোডে শহিদ দিবস পালন করবে ‘ঋতব্রত-তৃণমূল’। হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাই পালন করবে ‘কালীঘাট-তৃণমূল’।



Source link

Leave A Reply

Your email address will not be published.